
আপনি যদি নামাজে বা নিজে তিলাওয়াতের সময় সরাসরি আয়াতগুলোর অর্থ আরবি থেকেই বুঝতে চান—তাহলে এই কোর্সটি আপনার জন্য।
একটি কোর্সেই আরবি ভাষা ও কোরআনের তরজমা শিখতে পারবেন; আলাদা করে শুধু ভাষা শেখার জন্য ৮–১০ মাস সময় ব্যয় করতে হবে না।
আপনি যদি শুধু দেখে দেখে কুরআন পড়তে পারেন, তাহলেই এই কোর্সে অংশ নিতে পারবেন—ইনশাআল্লাহ।
পবিত্র কুরআনের শাব্দিক অনুবাদ বুঝতে যতটুকু আরবি ভাষাজ্ঞান, ব্যাকরণ ও শব্দার্থ প্রয়োজন—সবকিছু একদম শুরু থেকে এই কোর্সে মাত্র এক বছরে শেখানো হবে, ইনশাআল্লাহ।
এই কোর্সে প্রতিটি ক্লাসে ২০–২৫টি কুরআনের শব্দার্থ শেখানো হবে। পাশাপাশি এক বা একাধিক আরবি বাক্যশৈলী ও ব্যাকরণের নিয়ম শিখিয়ে, সেই নিয়ম অনুযায়ী ২০–৩০টি আয়াত হরকত ছাড়া পড়া ও অনুবাদ করানো হবে। ফলে একসাথে আরবি ভাষা ও কোরআনের তরজমা শেখা হয়ে যাবে।
লিসান একাডেমির এক বছর মেয়াদি অনলাইন “আরবী ভাষা ও কুরআন তরজমা” কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পুরো ভিডিওটি দেখুন।
এক বছর মেয়াদি অনলাইন “আরবী ভাষা ও কুরআন তরজমা” কোর্সের সিলেবাস, পাঠ্যসূচি ও নমুনা ক্লাস দেখতে নিচের ভিডিওগুলো দেখুন।



নিচে এক বছর মেয়াদি কুরআন তরজমা কোর্সের লেভেল-1 এর ১ম মাসের সিলেবাস দেওয়া হলো। বাকি সিলেবাস কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে পরবর্তীতে দেয়া হবে।
কোর্স রোড ম্যাপ – কোরআনের অনুবাদ বুঝার জন্য অবশ্য করণীয়। কেন আমরা আরবি ভাষা এবং কোরআনের তরজমা এই কম্বো কোর্সটির আয়োজন করলাম।
বাংলা ভাষায় জানা আরবি শব্দগুলো দিয়ে ভাষা শিক্ষার শুরু এবং اسم الاشارة – কোরআনের ২৬ টি আয়াতের অংশবিশেষ।
اسم الاشارة এর পুনরায় অনুশীলন , কোরআনের ২৫টি আয়াতের অংশ , এবং কোরআনের ২২টি নতুন শব্দার্থ।
موصوف + صفة এর আলোচনা, কোরআনের ২০ নতুন শব্দার্থ এবং কোরআনের ১৫টি আয়াতের অংশ তরজমা অনুশীলন।
مذكر مؤنث এর আলোচনা ও পরিচয় ও অনুশীলন, কোরআনের ২০ নতুন শব্দার্থ , কোরআনের নতুন ১৬টি আয়াতাংশের তরজমা অনুশীলন এবং পূর্বের পাঠের অনুশীলন।
مبتدأ- خبر এর পরিচয়, আলোচনা ও অনুশীলন, কোরআনের নতুন বারোটি শব্দের পরিচয় এবং পূর্বের পঠিত শব্দগুলোর অনুশীলন । কোরআনের নতুন ১৫ টি প্রায় পূর্ণ আয়াতের তরজমা অনুশীলন।
معرفة – نكرة এর পরিচয় অনুশীলন, কোরআনের 15 টি নতুন শব্দের অনুশীলন , নতুন এবং পূর্বের শব্দগুলোকে আলোকে নতুন 15 টি আয়াতাংশের তরজমা অনুশীলন ।
اسم الاشارة- مشار اليه এর পূর্ণ পরিচয় ও অনুশীলন , কোরআনের নতুন কিছু শব্দের অনুশীলন এবং নতুন প্রায় 15 টি আয়াতের তরজমা ও তারকিব তথা ব্যাকরণ চর্চা ও বিশ্লেষণ।
ضمائر এর পরিচয় অনুশীলন এবং শব্দের
واحد ، تثنية ، جمع
এর পরিচয় প্রকার ও অনুশীলন , مبتدا – خبر এর অনুশীলন পুনরায় অনুশীলন এবং কোরআনের আয়াতের অনুশীলন ।
اسماء الاشارة এর جمع এবং ضمائر এর جمع পরিচয় ও পুনরায় অনুশীলন। কোরআনের আয়াতের তরজমা অনুশীলন এবং ব্যাকরণ ও তারকিব অনুশীলন।
ضمائر متصلة এবং ضمائر منفصلة এর পরিচয় প্রকার ও অনুশীলন, কোরআনের আয়াতের তরজমা অনুশীলন।
আরবি ভাষার গুরুত্বপূর্ণ অধ্যায়
مضاف و مضاف اليه
পরিচয় ব্যাখ্যা অনুশীলন। কোরআনের নতুন শব্দের অনুশীলন। কোরআনের আয়াতের তরজমা অনুশীলন।
জি, অবশ্যই। ইনশাআল্লাহ।
প্রতিটি ক্লাসে ২০–২৫টি কুরআনের শব্দার্থ শেখানো হবে। পাশাপাশি এক বা একাধিক আরবি বাক্যশৈলী ও ব্যাকরণের নিয়ম শিখিয়ে সেই নিয়ম অনুযায়ী ২০–৩০টি আয়াত হরকত ছাড়া পড়া ও শাব্দিক অনুবাদের অনুশীলন করানো হবে।
এভাবে নিয়মিত চর্চার মাধ্যমে আপনি এক বছরের মধ্যেই কুরআনের যেকোন আয়াতের অর্থ সরাসরি আরবি থেকে বুঝে অনুবাদ করতে সক্ষম হবেন। ইনশাআল্লাহ।
না, আরবি জানা শর্ত নয়।
আমরাই আপনাকে আরবি ভাষা শেখাবো। তবে দেখে দেখে কুরআন তিলাওয়াতে সক্ষম হতে হবে। তাহলে একই সাথে আরবি ভাষা ও কুরআনের তরজমা শেখা সম্ভব হবে। ইনশাআল্লাহ।
দেখে দেখে কুরআন তিলাওয়াতে সক্ষম যেকোন বয়সের, যেকোন পেশার বাংলাভাষী নারী ও পুরুষ—পৃথিবীর যেকোন স্থান থেকে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন। ইনশাআল্লাহ।
মূল ক্লাসের বাইরে প্রতিদিন অন্তত ১ ঘণ্টা সময় পড়াশোনায় ব্যয় করলেই যথেষ্ট। ইনশাআল্লাহ।
আমাদের নিজস্ব গবেষণালব্ধ বই
“مع القران الى القران”
(কোরআনের সাথে কোরআনের পথে) এর মাধ্যমে পাঠদান করা হবে। গত পাঁচ বছরের অনলাইন ও অফলাইন অভিজ্ঞতার আলোকে বইটি সাজানো হয়েছে। বইটির কাজ চলমান, সামনে মুদ্রিত আকারে প্রকাশ পাবে ইনশাআল্লাহ।
সপ্তাহে ৩ দিন জুম অ্যাপে অনলাইন লাইভ ক্লাসে কোর্সটি পরিচালিত হবে। ফলে পৃথিবীর যেকোন স্থান থেকে সহজেই অংশ নেওয়া যাবে।
কোর্সটিতে ভর্তি হতে নিচের ফরমটি পূরণ করে জমা দিন বাটনে ক্লিক করুন।